ঢাকাMonday , 16 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

মিশরের আন্তর্জাতিক ‍ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

admin
February 16, 2026 12:10 pm
Link Copied!

১৫ ফেব্রুয়ারি, কায়রো:

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ইজিপ্ট সুপার লীগ, ইএসএল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে পাকিস্তানকে হারায় তারা। ঐতিহ্যবাহী আল-আযহার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালসহ মোট ১০টি দল অংশ নেয়। কায়রোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।

রুদ্ধশ্বাস ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১২ ওভারে পাকিস্তান ৩ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। ওপেনার ইয়াকুব আলী ও আসাদুল্লাহ গালিব দারুণ সূচনা এনে দেন। ফারহান সিদ্দিকী মাত্র ২০ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।

শেষদিকে কয়েকটি দ্রুত উইকেট পতনে ম্যাচে উত্তেজনা তৈরি হলেও, নেওয়াজ শরীফের ১১ বলে ২৬ রানের কার্যকর ইনিংসে ৪ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে মিশরের মাটিতে যেকোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে ২৭০ রান করে সেরা ব্যাটসম্যান হন ফারহান সিদ্দিকী, আর একমাত্র সেঞ্চুরি করেন ইয়াকুব আলী।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কূটনৈতিক প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০