ঢাকাSunday , 22 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

আবুজায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

admin
February 22, 2026 6:37 am
Link Copied!

আবুজা, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নাইজেরিয়ার রাজধানী আবুজা’য় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা অর্ধনমিত করেন। পরে হাই কমিশন প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চলাচল নিষেধাজ্ঞার কারণে আলোচনা সভা ও ইফতার ২২ ফেব্রুয়ারি বিকেলে আয়োজন করা হয়। এতে কূটনৈতিক কোরের সদস্য, নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইউনেস্কো-র প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ব্যবসায়ী ও বাংলাদেশি-নাইজেরিয়ান কমিউনিটির সদস্যরা অংশ নেন।

আলোচনা সভায় হাইকমিশনার ভাষা আন্দোলনের শহীদ রফিক, সালাম, জব্বারসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয় ও জাতীয় জাগরণের প্রেরণার উৎস। ১৯৯৯ সালে ইউনেস্কো দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ভাষা আন্দোলন বিশ্বব্যাপী মর্যাদা পায়।

অনুষ্ঠান শেষে বাংলা ও নাইজেরিয়ার স্থানীয় ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশন করা হয়। ফিলিপাইনের রাষ্ট্রদূত মেরসোলে জে. মেলেজর ফিলিপিনো ভাষায় গানটি পরিবেশন করলে উপস্থিত অতিথিরা তা প্রশংসা করেন। পরে অতিথিদের জন্য ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০