ঢাকাWednesday , 11 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে আবু মিরনের মনোনয়ন: বাংলাদেশি কমিউনিটির শক্তিশালী উপস্থিতি

Link Copied!

লন্ডন থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬
স্কটল্যান্ডের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির আরও দৃশ্যমান অংশগ্রহণ নিশ্চিত করতে ২০২৬ সালের স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে আলবা পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আবু মিরন। তিনি এডিনবরা ও লোথিয়ান অঞ্চল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

৭ ফেব্রুয়ারি ডান্ডির ‘দ্য ভাইন ভেন্যু’-তে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আলবা পার্টি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে, যেখানে আবু মিরনের নামও অন্তর্ভুক্ত ছিল। মিরন, যিনি দীর্ঘদিন ধরে এডিনবরা শহরে বসবাস করছেন, একজন পরিচিত কমিউনিটি নেতা ও সক্রিয় রাজনীতিক হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ জেলার গাইটাল বাগানবাড়ি গ্রামে জন্ম নেওয়া আবু মিরন দেশ-বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে গত দুই দশক ধরে স্কটল্যান্ডে বসবাস করছেন।

রাজনৈতিক ক্যারিয়ারে মিরন ২০১২ সালে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)-র সদস্য হিসেবে মূলধারার রাজনীতিতে যুক্ত হন। তিনি স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি জনগণের রাজনৈতিক সম্পৃক্ততা বাড়াতে এসএনপি বাংলাদেশ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া, এডিনবরা কমিউনিটি কাউন্সিল নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেন। বর্তমানে তিনি আলবা পার্টির এডিনবরা অর্গানাইজিং সেক্রেটারি এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ডিসিপ্লিনারি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২২ সালের এডিনবরা সিটি কাউন্সিল নির্বাচনে আলবা পার্টির প্রার্থী হিসেবে তিনি দলের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেন। রাজনীতি ছাড়াও, তিনি বিভিন্ন দাতব্য সংগঠনের সঙ্গে যুক্ত এবং কমিউনিটিতে একজন মানবিক ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত।

আবু মিরনের এই মনোনয়ন, বিশেষত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০