ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৪
শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করবো।
শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে-এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ তিনি দেশে নেই। যখন আমাদের কাছে আসবে তখন দেখা যাবে।
শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন কি না? সাংবাদিকদের করা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আনঅফিশিয়ালি জানতে পেরেছি তিনি দিল্লিতেই অবস্থান করছেন।
তিনি বলেন, আদালত যে ৪৫ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাদের সবার অবস্থান খুঁজে বের করার চেষ্টা করবে সরকার।
