ঢাকাFriday , 17 April 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

অ্যাঙ্গোলার প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সংবাদাতা
April 17, 2026 11:23 am
Link Copied!

১৭ এপ্রিল, ২০২৬:

নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবির ১৭ এপ্রিল অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও লরেনকোর কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় রাষ্ট্রদূত প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও উন্নয়ন অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি অ্যাঙ্গোলার বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য সম্প্রসারণে সহযোগিতা কামনা করেন এবং বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে অ্যাঙ্গোলার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এছাড়া কৃষিখাতে বাংলাদেশের সাফল্য তুলে ধরে কন্ট্রাক্ট ফার্মিং বাস্তবায়নে সহায়তা চান তিনি। জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের লক্ষ্যে অ্যাঙ্গোলা থেকে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির প্রস্তাব বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য সমর্থন কামনা করেন রাষ্ট্রদূত।

জবাবে প্রেসিডেন্ট লরেনকো বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল, জ্বালানি ও কৃষিখাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি আলোচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে অ্যাঙ্গোলার পররাষ্ট্রমন্ত্রী তেতে আন্তোনিও উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রদূতকে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০