ঢাকাTuesday , 2 June 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

জিরো অলিম্পিয়াডের ফাইনালে আল-আজহারের বাংলাদেশি শিক্ষার্থী রিফাত

Link Copied!

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘জিরো অলিম্পিয়াড ২০২৬’-এর ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়ে সাফল্যের নতুন নজির গড়েছেন মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী আমজাদ হোসেন রিফাত।

আয়োজকদের প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা ৫১ জনের একজন হিসেবে ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি। ফেনী জেলার গোহাড়ুয়া গ্রামের দিঘীরপাড় এলাকার বাসিন্দা রিফাত বর্তমানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

প্রকাশিত ‘এসডিজি অ্যাচিভার রেজাল্টস’ তালিকায় এসডিজি-১১ (টেকসই নগর ও জনপদ) ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের শিক্ষা প্রতিষ্ঠান নয়, মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদেরও গর্বিত করেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে রিফাত বলেন, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্য থেকে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়া অতিক্রম করে ফাইনালে পৌঁছানো তার জন্য এক অনন্য অভিজ্ঞতা। তিনি জানান, কঠোর পরিশ্রম, সৃজনশীল চিন্তা, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার মূল্যায়নের মাধ্যমে তিনি চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়েছেন।

রিফাতের ভাষ্য, এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়; বরং শেখা, আত্মোন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি গুরুত্বপূর্ণ যাত্রা। তিনি এ সাফল্যের জন্য পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনের এমন মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় রিফাতের সাফল্য দেশের তরুণদের টেকসই উন্নয়ন ও বৈশ্বিক নেতৃত্বের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই অর্জনে অভিনন্দনের জোয়ার বইছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০