ঢাকাMonday , 31 August 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

মিশরে দুই বাংলাদেশিকে অপহরণ, তিনজনের ৫ বছরের কারাদণ্ড

Link Copied!

(ওপরের প্রধান ছবিটি অপহরণকারীর)
মিশরে দুই বাংলাদেশিকে অপহরণ করে শিকল দিয়ে বেঁধে নির্যাতন এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবির অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এক বছরের বেশি সময় বিচারিক কার্যক্রম শেষে সম্প্রতি এ রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আলাউদ্দিন (মুসা), সুনামগঞ্জের মো. আজাদ মিয়া ও সোলায়মান নূর।

জানা যায়, ২০২৫ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে চাকরির প্রলোভনে দুই বাংলাদেশিকে কায়রোর গিজা জেলার বুলাখ আল-ডাকরুর এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাদের শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়। নির্যাতনের ভিডিও ধারণ করে বাংলাদেশে থাকা স্বজনদের কাছে পাঠিয়ে প্রত্যেকের পরিবারের কাছে আট লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরে ৯ জুলাই রাতে কয়েকজন প্রবাসী ঘটনাস্থলে গিয়ে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় পুলিশকে সঙ্গে নিয়ে শিকলবন্দী দুই বাংলাদেশিকে উদ্ধার করেন। এ সময় পাঁচ বাংলাদেশিকে আটক করে পুলিশ।

মিশরে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পুলিশের দায়ের করা অপহরণ মামলায় অভিযুক্ত তিন বাংলাদেশির বিরুদ্ধে আদালতের রায় অনুযায়ী তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিষয়টি দূতাবাসকেও অবহিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিশরে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী মজিবুর রহমান অভিযোগ করেন, আলাউদ্দিনের নেতৃত্বে একটি চক্র চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের ডেকে এনে অপহরণ ও নির্যাতন করে মুক্তিপণ আদায় করত। তিনি এ ধরনের চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০