ঢাকাThursday , 19 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ব নিয়েছে মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি

Link Copied!

১৯ ফেব্রুয়ারি, কায়রো, মিশর থেকে

দুনিয়া বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালযয়ে অধ্যয়নরত বাংলাদেশের কওমী শিক্ষার্থীদের সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি মিশর’-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে।

৭ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের নিকট শপথবাক্য পাঠের মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে নতুন নেতৃত্ব।

নবগঠিত ১৫ সদস্যের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান মুহাম্মাদ নওয়াব। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যায়েদ আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ মিসবাহুল হক। অন্যান্য পদে রয়েছেন—সহকারী সাধারণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইসমাঈল নায়েফ, সহকারী শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহদী হাসান, আব্দুল বাসেত নাদীম ও জুবায়ের আহম্মেদ বিন শামসুল ইসলাম, তহবিল উন্নয়ন ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদক জুবায়ের আহমাদ, অর্থ সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ ফারাবী, ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আবু সায়েম, সহকারী ছাত্র কল্যাণ সম্পাদক নাসির আহমদ ও মুহা. মাহদী মাহমুদ হামজা, অফিস ও প্রচার সম্পাদক ইরফান উদ্দীন এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আনসারী।

সাধারণ সম্পাদক মুহাম্মাদ মিসবাহুল হক নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন পথচলার সূচনালগ্নে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সোসাইটির প্রতিষ্ঠাতা মরহুম হিদায়াতুল্লাহ রহ.কে। একই সঙ্গে প্রতিষ্ঠালগ্নে অবদান রাখা সকল প্রাক্তন দায়িত্বশীল ও সদ্য বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করুন।

তিনি আরও বলেন, নতুন কমিটির প্রতি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। শিক্ষার্থীদের কল্যাণে সোসাইটিকে আরও কর্মমুখর ও কার্যকর করে তোলাই আমাদের অঙ্গীকার।

উল্লেখ্য, আযহার ওয়েলফেয়ার সোসাইটি মিশরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। শিক্ষা, দাওয়াহ ও ছাত্রসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রবাসজীবনে শিক্ষার্থীদের সহায়তা প্রদানই সংগঠনটির প্রধান লক্ষ্য। ২০০৪ সালের ৩ নভেম্বর সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, সেবা ও দাওয়াহভিত্তিক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের একতাবদ্ধ ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০