ঢাকাSunday , 17 May 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

মিশরে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা

Link Copied!

নীলনদ ও পিরামিডের দেশ মিশরে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১৭ মে, শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জিলহজ মাস গণনা শুরু হবে ১৮ মে, সোমবার থেকে। সেই হিসেবে আগামী ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র আরাফাত দিবস এবং ঠিক তার পরদিন ২৭ মে বুধবার উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

মিশরের সরকারি ধর্মীয় সংস্থা দার আল-ইফতা আল-মিশরিয়াহ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, শরিয়াহভিত্তিক চাঁদ পর্যবেক্ষণ কমিটির মাধ্যমে জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘ইয়াওমে আরাফা’ বা আরাফাত দিবস পালিত হবে ২৬ মে মঙ্গলবার। এর পরদিন দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মিশরে ঈদ উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানী কায়রোসহ দেশটির বিভিন্ন শহরে ইতোমধ্যে ঈদকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জি চান্দ্র মাসের ওপর নির্ভরশীল হওয়ায় চাঁদ দেখার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ একদিন আগে বা পরে হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০