ঢাকাSunday , 22 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

রাবাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সংবাদাতা
February 22, 2026 7:08 am
Link Copied!

রাবাত, মরোক্কো, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে সকালে দূতাবাস চ্যান্সারিতে রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা জাতীয় পতাকা অর্ধনমিত করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতির ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা তাঁর বক্তব্যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বাংলা ভাষা রক্ষায় তাঁদের আত্মত্যাগ শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বহুভাষিকতা ও বহুসাংস্কৃতিক চেতনা সংরক্ষণেও অনন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে মরক্কোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিদেশি নাগরিক, মরক্কোর নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এর আগে ১৩ ফেব্রুয়ারি দূতাবাসের উদ্যোগে মরক্কোর রয়াল ইনিস্টিটিউট অব আমাজিগ কালচার এবং ইউনেস্কো রিজিওনাল অফিস ফর দ্য মাগরেবের সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিল্পীরা বর্ণাঢ্য বহুসাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। আয়োজকেরা জানান, এ আয়োজন মরক্কোতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের বার্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০