ঢাকাFriday , 27 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে মিশরের প্রেসিডেন্টের অভিনন্দন

admin
February 27, 2026 12:43 pm
Link Copied!

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এক শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের নেতৃত্বগুণ ও দেশের ভবিষ্যৎ বিনির্মাণে তার আধুনিক ও দূরদর্শী ভাবনার প্রশংসা করেন।

বার্তায় প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় তিনি তাকে অভিনন্দন জানাতে পেরে সম্মানিত বোধ করছেন। নতুন দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সফল হবেন।

এ সময় মিশর ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন মিশরের প্রেসিডেন্ট। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন, যা উভয় দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পবিত্র রমজান মাসের আগমনে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সুস্বাস্থ্য, অব্যাহত সাফল্য এবং বাংলাদেশের জনগণের আরও সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০