ঢাকাFriday , 27 March 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

মরোক্কোতে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

admin
March 27, 2026 8:12 am
Link Copied!

মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। পতাকা উত্তোলন করেন মরক্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা।

বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর জাতীয় সংগীত পরিবেশন, এক মিনিট নীরবতা পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্বাধীনতা অর্জন শুধু মানচিত্রে একটি পতাকা স্থাপনের বিষয় নয়; বরং বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এটি অর্জিত হয়েছে, যার ভিত্তি সমতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা।

তিনি আরও উল্লেখ করেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মরক্কোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিদেশি নাগরিক, স্থানীয় মরোক্কান অতিথি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শেষে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০