ঢাকাThursday , 26 March 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

প্রিটোরিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান

admin
March 26, 2026 8:29 am
Link Copied!

২৬ মার্চ, ২০২৬:

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের জাভেট আর্ট সেন্টারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উদযাপনের অংশ হিসেবে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাইকমিশনার শাহ আহমেদ শফি বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসে মিল রয়েছে। তিনি বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান অতিথি দক্ষিণ আফ্রিকার সমাজ উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী গনিফ হেনড্রিকস বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ প্রায় ২০০ জন কূটনৈতিক কোরের সদস্য এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০