কায়রো, ২৫ মার্চ, ২০২৬:
বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানী কায়রোতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করেছে।
বুধবার দুতাবাসের সম্মেলন কক্ষে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে দিবসের সূচনা হয়। নোমান উদ্দিন আজহারী ২৫ মার্চের গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
২৫ মার্চের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ঢাকা থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দূতাবাসে পাঠ করেন যথাক্রমে ‘ডেপুটি চিফ অফ মিশন’ গৌতম কুমার দে ও শ্রম সচিব জাকির হোসেন।
রাষ্ট্রদূত সামিনা নাজ শহীদদের স্মৃতির প্রতি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি ও মহান মুক্তিযুদ্ধ জুড়ে আত্মোৎসর্গকারী সব শহীদদের গভীর শ্রদ্ধা ও বিনম্রতায় স্মরণ করেন।
তিনি বলেন, “নতুন সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বৈষম্যমুক্ত, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একযোগে কাজ করতে হবে।”
