ঢাকাSaturday , 28 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সংবাদাতা
February 28, 2026 12:55 pm
Link Copied!

নিউইয়র্ক, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। নিউইয়র্ক সময় বিকাল সাড়ে ৪টায় ভাষা শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদ ও সম্মেলন ব্যবস্থাপনা বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেলের কার্যালয়ের প্রধান অ্যান লাফেবার।

অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, মাতৃভাষার অধিকার রক্ষার সংগ্রাম বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক বহুত্ববাদের উজ্জ্বল দৃষ্টান্ত। বহুভাষিক শিক্ষা প্রসারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি টেকসই উন্নয়নের সঙ্গে বহুভাষাবাদ যুক্ত করার উদ্যোগের জন্য ইউনেসকোকে ধন্যবাদ জানান।

আলোচনায় বক্তারা ২০২৬ সালের প্রতিপাদ্য ‘Many languages, one future: Youth voices on multilingual education’-এর তাৎপর্য তুলে ধরে বলেন, ভাষাগত বৈচিত্র্য টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ভিত্তি।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও জাতিসংঘ কর্মকর্তারা অংশ নেন। শেষে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০