ঢাকাFriday , 27 March 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Link Copied!

২৭ মার্চ, ২০২৬:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৬তম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকেই বাংলাদেশ বহুপাক্ষিকতাকে পররাষ্ট্রনীতির মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে। তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের মানবিক সহায়তার কথাও উল্লেখ করেন।

স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ২৬ মার্চ শুধু একটি রাষ্ট্রের জন্মদিন নয়, এটি জাতির স্বাধীনতা, মর্যাদা ও জনগণের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক।

এর আগে সকালে মিশনের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাণী পাঠ করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০