ঢাকাSaturday , 4 April 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের প্রবাসীদের সম্মাননা দিলো প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন

সংবাদাতা
April 4, 2026 9:12 pm
Link Copied!

কিশোরগঞ্জ, ৪ এপ্রিল, ২০২৬:

কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসীদের সম্মাননা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান হয়।

সংগঠনের উপদেষ্টা মো. এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপদেষ্টা রুহুল হোসাইন। সঞ্চালনা করেন আরেক উপদেষ্টা খলিলুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার প্রবাসী সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথি রুহুল হোসাইন বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তারা কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রবাস জীবনের কষ্ট ও সংগ্রামকে সম্মান জানানো আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার ১৩টি উপজেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত এ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। ‘আদর্শ যার যার, প্রবাসী কল্যাণ সবার’—এই মূলমন্ত্রে সংগঠনটি কাজ করছে।

এ সময় উপদেষ্টা হাদিউল ইসলাম, মাওলানা সাইফ সিরাজ, মুফতি সাইফুল ইসলাম, ইসমাইল মুফিজী, অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলালসহ অনেকে বক্তব্য দেন।

শেষে দোয়া মাহফিলে প্রবাসীদের কল্যাণ কামনা করা হয় এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০