ঢাকাSunday , 22 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

রোমে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সংবাদাতা
February 22, 2026 6:51 am
Link Copied!

রোম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করেছে। দিবসের প্রথম প্রহরে রোমের আইজাক রবিন পার্ক-এ স্থায়ী শহিদ মিনারে দূতাবাসের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী নেতা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া ইউনেস্কো সাধারণ অধিবেশনের সভাপতির ভিডিও বার্তা ও মহাসচিবের বাণী প্রচার করা হয়।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের আত্মত্যাগকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে বলেন, অমর একুশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছে। তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনকে গণতান্ত্রিক ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘বহুভাষী শিক্ষায় যুবকদের প্রতিনিধিত্ব’ তুলে ধরে প্রবাসে তরুণ প্রজন্মকে মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি অমর একুশের চেতনায় জাতীয় ঐক্য সুদৃঢ় করে উন্নত বাংলাদেশ গঠনে সবার সক্রিয় ভূমিকা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০