ঢাকাFriday , 27 March 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

ইস্তাম্বুলে স্বাধীনতা দিবস উদযাপন, প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

সংবাদাতা
March 27, 2026 8:16 am
Link Copied!

২৭ মার্চ. ২০২৬:

তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আমানুল হক।

অনুষ্ঠানে ইস্তাম্বুল ও আশপাশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা স্বপরিবারে অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা গড়ে তুলতে ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসীদের শিক্ষা ও অর্থনৈতিক খাতে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। প্রবাসীদের ‘অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত’ হিসেবে উল্লেখ করে তিনি তুরস্কে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতি তুলে ধরে বলেন, বর্তমান সরকারের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। কনসাল জেনারেল মীযানুর রহমান বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল পেতে ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা ও বৈষম্য দূর করতে হবে।

অনুষ্ঠানে কমিউনিটির প্রতিনিধিরাও বক্তব্য দেন এবং দেশের উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শেষে মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০