জেনেভা, ২৬ মার্চ ২০২৬:
বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে বিশ্ব মেধাস্বত্ত্ব সংস্থার সদর দপ্তরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা সোবহান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির জন্য বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী সমর্থন কামনা করেন।
রাষ্ট্রদূত নাহিদা সোবহান মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং সংগ্রামী মা-বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে সদীপ্ত পদচারণা, জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, অভিবাসন ও বৈশ্বিক স্বাস্থ্য উদ্যোগে নেতৃত্ব এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় গঠনমূলক ভূমিকার আহ্বান তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের নবগঠিত সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও টেকসই অগ্রগতির অঙ্গীকারও বিশেষভাবে উল্লেখ করেন।
উদ্যোগে জেনেভা মিশনের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অনুষ্ঠান শেষে বাংলাদেশী চিত্রকলা, বুনন, ভাস্কর্য ও স্থাপনা প্রদর্শনীর আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় চারশত অতিথি অংশগ্রহণ করেন, যাদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, শিক্ষাবিদ, আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা এবং বাংলাদেশি কমিউনিটি সদস্য ছিলেন। ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
