ঢাকাFriday , 27 March 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

রোমে স্বাধীনতা দিবস উদযাপন, বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারের প্রত্যয়

Link Copied!

২৭ মার্চ, ২০২৬:

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রদূত রকিবুল হক।

পরে আয়োজিত আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন।

সন্ধ্যায় রোমের একটি হোটেলে কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে ইতালির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক, জাতিসংঘের সংস্থার কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আলেসসান্দ্রা স্কিয়াভো।

রাষ্ট্রদূত তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট তুলে ধরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা ও সক্ষমতার বিভিন্ন দিক উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্য, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও দক্ষ জনশক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে ‘বাংলাদেশ কর্নার’-এ দেশীয় শাড়ি ও হস্তশিল্প প্রদর্শন করা হয়। শেষে অতিথিদের জন্য বাংলাদেশি ও ইতালীয় খাবারের ব্যবস্থা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০