ঢাকাSunday , 22 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

আংকারায় বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

admin
February 22, 2026 7:22 am
Link Copied!

আংকারা, তুরস্ক, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

তুরস্কের রাজধানী আংকারা-এ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শহরের ইইউজেই ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দেশের দূতাবাস ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এটি ছিল দূতাবাসের দ্বিতীয় আয়োজন। স্কুল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে একটি অস্থায়ী শহিদ মিনার স্থাপন করে। শোভাযাত্রার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহিদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

পরে স্কুল অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে রাষ্ট্রদূত মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। তিনি উল্লেখ করেন, ১৯৯৯ সালে UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন।

সাংস্কৃতিক পর্বে তুরস্ক, ফ্রান্স, বসনিয়া ও হার্জেগোভিনা, আজারবাইজান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ব্রাজিল, মঙ্গোলিয়া, ফিলিপাইন, স্লোভেনিয়া, রাশিয়া ও তুর্কমিনিস্তানসহ প্রায় ২০টি দেশের শিক্ষার্থী ও প্রতিনিধিরা নিজ নিজ ভাষায় নৃত্য, গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানে কূটনৈতিক কোরের সদস্য ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বহুভাষিক ও বহুসাংস্কৃতিক পরিবেশনায় দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যময়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০