ঢাকাSunday , 22 February 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

হ্যানয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সংবাদাতা
February 22, 2026 6:32 am
Link Copied!

২৩ ফেব্রুয়ারি, হ্যানয় থেকে

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে কূটনীতিক, ইউনেস্কোর প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

২১ ফেব্রুয়ারি সকালে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহিদ মিনারে রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে বিভিন্ন দেশের কূটনীতিক ও ইউনেস্কো-র প্রতিনিধিরা যোগ দেন। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সংগীত পরিবেশনের মাধ্যমে পর্বের সূচনা হয়। এ সময় ইউনেস্কোর জেনারেল কনফারেন্সের সভাপতির পাঠানো ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত। সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে, যা ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

হ্যানয়ে ইউনেস্কো অফিসের প্রধান জনাথন ডব্লিউ বেকার ২০২৬ সালের প্রতিপাদ্য ‘Youth voices on multilingual education’ তুলে ধরে বলেন, বহুভাষিক শিক্ষা ও টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ নিজ মাতৃভাষায় পরিবেশনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০