ঢাকাFriday , 27 March 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

নেপালে স্বাধীনতা দিবসের জাঁকজমকপূর্ণ সংবর্ধনা

Link Copied!

২৭ মার্চ, ২০২৬:

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর র‍্যাডিসন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে নেপালের উপ-রাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশনপ্রধান, মন্ত্রীপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধকালে নেপাল সরকার ও জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, জ্বালানি, শিক্ষা ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-নেপাল সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত নেপালের বর্তমান সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিসরে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকারের কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা তুলে ধরে আন্তর্জাতিক সমর্থন কামনা করা হয়। পরে প্রধান অতিথি ও রাষ্ট্রদূত যৌথভাবে কেক কেটে দিবসটির তাৎপর্য উদযাপন করেন এবং টোস্ট বিনিময় করেন।

অনুষ্ঠানের শেষাংশে নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রায় ৩৮০ জন অতিথি অংশগ্রহণ করেন, যার মধ্যে কূটনৈতিক কোরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০