ঢাকাFriday , 27 March 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

হ্যানয়ে বাংলাদেশি স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি

admin
March 27, 2026 9:13 am
Link Copied!

হ্যানয়, ২৬ মার্চ ২০২৬:
ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করেছে। কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী Nguyen Manh Cuong। অনুষ্ঠানে হ্যানয়ে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অর্থনীতির উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের জন্য প্রস্তুত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করছে।”

প্রধান অতিথি Nguyen Manh Cuong বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে দুই দেশের বাণিজ্যিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন। তিনি বলেন, “দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ শীঘ্রই দুই বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে।”

অনুষ্ঠানে কেক কাটা হয় এবং বাংলাদেশী খাবারের সমন্বয়ে নৈশভোজের আয়োজন করা হয়। এছাড়া প্রধান প্রধান রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরা হয়, যা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০