ঢাকাSaturday , 14 March 2026
  1. অভিজ্ঞতা
  2. অভিবাসন
  3. অর্থনীতি
  4. অস্ট্রেলিয়া
  5. আফ্রিকা
  6. আমেরিকা
  7. ইউরোপ
  8. এভিয়েশন
  9. এশিয়া
  10. কূটনীতি
  11. খেলা-বিনোদন
  12. ঘোষণা
  13. চাকরী
  14. দূতাবাস
  15. দেশের খবর
আজকের সর্বশেষ সবখবর

ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা নিয়ে টোকিওতে মন্ত্রী পর্যায়ের বৈঠক

সংবাদাতা
March 14, 2026 7:29 am
Link Copied!

টোকিও, ১৪ মার্চ, ২০২৬:
জাপানের টোকিওতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম। শনিবার (১৪ মার্চ) শুরু হওয়া এ ফোরামে অংশ নিতে বর্তমানে জাপান সফর করছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

টোকিওতে অনুষ্ঠিত এ উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ফোরাম যৌথভাবে আয়োজন করেছে ইউ.এস ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল এবং মিনিস্ট্রি অব ইকোনোমি, ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান ও মার্কিন স্বরাষ্ট্র সচিব ডোগ বার্গাম, ভাইস চেয়ারম্যান ও মার্কিন জ্বালানি সচিব ক্রিস ওয়েট এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী রায়োজি আকাজওয়া।

ফোরামে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর ও ভিয়েতনামের জ্বালানি মন্ত্রীরাও অংশ নিচ্ছেন।

সম্মেলনে অংশগ্রহণকারী মন্ত্রীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বিশেষ করে এ অঞ্চলে কীভাবে পর্যাপ্ত, নির্ভরযোগ্য, সাশ্রয়ী, নিরাপদ এবং দ্রুত সরবরাহযোগ্য জ্বালানি নিশ্চিত করা যায়, সে বিষয়টিই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।

ফোরামের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রুনাইসহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

এছাড়া তিনি আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এসব আলোচনার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণ করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০